দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩০ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা জাফরপুর এলাকার যুব উন্নয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগরকলোনি পাড়ার রিকাত আলির ছেলে মিঠু হোসেন, ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে টুনু হোসেন ওরফে আনন্দ ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার মনোরঞ্জন হালদারের ছেলে মুক্তা হালদার।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, চুয়াডাঙ্গা থেকে একটি মোটরসাইকেল ডিঙ্গেদহ অভিমুখে যাচ্ছিল। অপরদিকে ডিঙ্গেদহ বাজার এলাকা থেকে ওষুধ কোম্পানির মার্কেটিংয়ের কাজ শেষে মোটরসাইকেলে চুয়াডাঙ্গায় ফিরছিলেন দুজন। দুটি মোটরসাইকেল জাফরপুর এলাকার যুব উন্নয়ন ভবনের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মিঠু হোসেন ও টুনু হোসেন ওরফে আনন্দকে মৃত ঘোষণা করেন।
আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে মুক্তা হালদার মারা যান। আহত রনি চিকিৎসাধীন। তিনজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, চারজনের আঘাত গুরুতর ছিল। তিনজনকে আমরা মৃত ঘোষণা করি। বর্তমানে একজন চিকিৎসাধীন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed