কোম্পানীগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ একঝাঁক তরুণ কলমযোদ্ধাদের নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আত্মপ্রকাশ করেছে ‘কোম্পানীগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব’।
শুক্রবার (২৯ জুলাই) কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে সর্বসম্মতিক্রমে সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাকালীন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. ছোফাইন আহমদ তুহিন বক্স (নগর নিউজ ২৪ ডট কম) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সেলিম হোসেন শান্ত ( সিলকো সংবাদ ডট কম)।
নবগঠিত কমিটিতে স্থানপ্রাপ্ত অন্যরা হলেন, সহ সভাপতি নাঈম আহমদ অনন্ত (দৈনিক একুশে বাংলা) , যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমদ ( দৈনিক হাওর বার্তা), কোষাধ্যক্ষ মো. ইয়ামিন (দৈনিক মাতৃভূমি), সদস্য মো. মামুন মিয়া (জালালাবাদ টাইমস) ও জুবায়ের আহমদ (খবর ডট নিউজ)।
সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম, যুবলীগ নেতা জাফর মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এম হাসান মাহমুদ, জুয়েল আহমদ, ওমর আলী, আমীর খসরু, বাদল খাঁন প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed