ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার রিপন গাজী (৩৫), মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪৫)। এদের মধ্যে আহত রিকশার চালক খোরশেদ শেখ (৬৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, একটি রিকশা করে তিন যাত্রী চাঁদপুরের দিকে আসতে ছিল। আর বিপরীত পাশ থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশার তিন যাত্রীই প্রাণ হারায়। তবে রিকশার চালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ উপজেলা থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed