Main Menu

বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট’র মতবিনিময় সভা

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট বাউল শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম এর নেতৃত্বে গঠিত বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের গ্রাউন্ডে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি গীতিকার ফিরোজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল প্রতীক রাজুর পরিচালনায় মতবিনি সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি বাউল ফকির মাহবুব মুর্শেদ, সৈয়দ আবুল কাশেম সরকার, সহ সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান চিশতি, সাংগঠনিক সম্পাদক ফকির মাহমুদা আক্তার, তানিয়া সরকার, শিপা দেওয়ান, বাউল দেওয়ান কালা, কানাই লাল দাস, বাবুল সরকার, দিলওয়ার সরকার, মো. নুরুল ইসলাম মাস্টার, মো. আকবর আলী, সুলতান আহমদ আজাদ, এ. কে. এম. মাসুম জামান, জয়নাল আবেদীন, মারুফা আক্তার, নোমান উদ্দিন রিপন, মো. কাওসার দেওয়ান, মুকুল দাস, চাঁদনি সুমি, মিরা বাবু বিশ্বাস, শাহ আলম ইমন, মাসুক মিয়া, মিজান আহমদ, পিকলু দাশ, শাহ সিদ্দিকুর রহমান, বাউল পলিক রাজ, মো. সিপার উদ্দিন, সজিব কুমার দে, মো. লুৎফুর রহমান, ঘাগুল সরকার, শাহ আলম ইমন, বাউল মিরা বাবু প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed