শান্তিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে মাসুমা বেগম (২০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের আকিল হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭টায় দিকে এঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭টায় মাসুমা বেগম পরিবারের অগোচরে বসতঘরের টয়লেটের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ‘ফাঁস নেন’। স্বামী তাকে ঘরের ভেতরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বসতঘরের টয়লেটের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed