Main Menu

শান্তিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাছ ধরতে গিয়ে তেরাই মিয়া (৩৫) নামে এক জেলে বজ্রপাাতে মারা গেছেন। তিনি উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের আলী আকবরের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে তেরাই মিয়া মাছ ধরতে হাওরে যান। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে বাড়ি ফিরতে শুরু করেন তিনি। বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed