সিলেটে সাদাপাথর বাসের ধাক্কায় মা-ছেলে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পরিবহন বাসের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসের চালককে আটক করেছে। বর্তমানে নিহতদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর বারোটার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বহরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খান।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার খাইতগ্রামের রইছ মিয়ার স্ত্রী দুলভী বেগম (৪০) ও তার সন্তান সিদ্দিকুর রহমান (৭) সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন মেঘেরগাঁও-এ যাচ্ছিলেন। রাস্তাপারাপারের সময় সাদাপাথর পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে। তবে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে।
এদিকে- দুর্ঘটনাকবলিত ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। তার নাম মোবারক হোসেন (২৫), সে সুনামগঞ্জের ছাতক উপজেলার মৃত মফিজ আলীর ছেলে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed