সরকারি ইউনানী আয়ুর্বেদিক কলেজে বিইউএম কোর্স চালুর দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে ব্যাচলর অব ইউনানী মেডিসিন এন্ড সার্জারী কোর্স চালুর দাবীতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা মানুষ স্বাস্থ্যের জন্য নিরাপদ। এছাড়াও এ চিকিৎসায় খরচ খুবই কম। এদেশের অধিকাংশ গরীব মানুষ সহজেই ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করে উপকৃত হচ্ছেন। ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসার উন্নয়নের লক্ষ্যে অবিলম্বে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিনে ব্যাচলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারী কোর্স চালুর জোর দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইন্টানী চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ডাঃ মঞ্জুরুল করিম হিরা, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব হোসেন, বর্তমান সভাপতি ডাঃ মোহাম্মদ রুবেল আহমদ, অর্থ সম্পাদক ডাঃ প্রিয়া আক্তার, প্রচার ও ম্যাগাজিন সম্পাদক ডাঃ তানজিয়া আক্তার, কার্যকরী সদস্য- ডাঃ শেখ আমিনা আক্তার চৌধুরী মাম্মী, ডাঃ আরিফা আক্তার, ডাঃ পান্না আক্তার, ছাত্র কল্যাণ সংসদের সভাপতি আলী হোসেন তাপাদার, ডিইউএমএস’র ৪র্থ বর্ষের ছাত্র লিংটন শর্মা, ৩য় বর্ষের ছাত্র মিজানুর রহমান, মাছুম ফারুকী, ২য় বর্ষের ছাত্র আব্দুল লতিফ, ছালেহ আহমদ, হাফিযুল ইসলাম, রেহেন উদ্দিন রায়হান, হাবীব আহমদ, শাহনেওয়াজ হোসেন, গিয়াস উদ্দিন সোহাগ, ১ম বর্ষের ছাত্র নাজিম উদ্দিন, মোকাব্বীর হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed