সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে ১ হাজার ২৪৩ জন মারা গেছেন।
একই সময়ে নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে ৬৭ হাজার ৩৮১ জন আক্রান্ত হয়েছেন।
একই সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন এবং বর্তমানে ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় ২০৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১৩.০৪ শতাংশ।
জানা যায়- গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ২৪৩ জন মারা গেছেন। তারমধ্যে সিলেট জেলার ৯২৪ জন, সুনামগঞ্জ জেলার ৭৫ জন, হবিগঞ্জ জেলার ৪৯ জন ও মৌলভীবাজার জেলার ৭২ জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ২০৭ জনের করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ১৯ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, মৌলভীবাজার জেলার ৪ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে ৬৭ হাজার ৩৮১ জন আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সিলেট জেলার ১৭ হাজার ২৫১ জন, সুনামগঞ্জ জেলার ৭ হাজার ৭২ জন, হবিগঞ্জ জেলার ৭ হাজার ৬৮৭ জন ও মৌলভীবাজার জেলার ৯ হাজার ৯২০ জন রয়েছেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More



Comments are Closed