রত্নার প্রেমের টানে বাংলাদেশে ইতালির যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের টানে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করেছেন আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা নামে এক ইতালিয়ান যুবক।
সোমবার (২৫ জুলাই) রাতে বালিডাঙ্গা উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের খেকোপাড়া গ্রামে দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাসের সঙ্গে সনাতন ধর্মের রীতি অনুসারে তাদের বিয়ে হয়।
কনের বাবা মারকুস দাস বলেন, আমি গরীব মানুষ। ইতালির নাগরিক আমার বাড়িতে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়েছিলাম। পরে আমার মেয়ের কাছে সব বিষয় জানতে পারি। এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান করেছি।
কনে রত্না রানী দাস বলেন, আমাদের দীর্ঘদিনের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশির্বাদ করবেন।
বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বলেন, বিষয়টি মেয়ের পক্ষের অভিভাবকের কাছে শুনেছি। ফোন ও ফেসবুকে তাদের সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক শেষে অবশেষে ইতালি থেকে যুবক মেয়ের বাড়িতে এসে মেয়েকে বিয়ে করেন। আমি তাদের আশীর্বাদ করি এবং মঙ্গল কামনা করি।
স্থানীয়রা বলেন, বিয়েতে অনেক আনন্দ করেছি। বিদেশী ইতালির যুবক আমাদের গ্রামে এসে বিয়ে করলেন। এটি অনেক বড় আনন্দের বিষয়। অন্যান্য বিয়ের চেয়ে এই বিয়েটি একটু ব্যতিক্রম। বিদেশ থেকে কেউ এসে বিয়ের ঘটনা গ্রামে এই প্রথম।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম ডন বলেন, ইতালিয়ান নাগরিক এসে বিয়ে করেছেন। বিষয়টি জানতে পারা মাত্রই সেখানে সার্বিক নিরাপত্তা দিয়েছি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed