ওসমানী বিমানন্দরে আবর্জনার ট্রলি থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কাতারের দোহা-ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলিতে পরিত্যাক্ত অবস্থায় ১.১৬ কেজি ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ স্বর্ণবার উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই স্বর্ণের চালান এনেছে, তাদের সনাক্ত করা যায়নি।
সকাল ৮ টায় কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যাক্ত অবস্থায় ১ কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেন বিমানবন্দর কাস্টমস কর্মবর্তারা।
বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ১০পিস স্বর্ণের বারের বাজার মূল্য এক কোটি টাকার উপরে হবে। এবিষয়ে তারা ফৌজদারী মামলা করবেন।
তিনি বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই খবর ছিল ওই ফ্লাইটে স্বর্ণের চালান আসছে। যে কারণে সতর্ক ছিলো কাস্টমস। বিমানটি বিমানবন্দরে পৌছলে সব যাত্রীরা বের হওয়ার পরও স্বর্ণের হদিস মিলেনি। এক পর্যায়ে বিমানের আবর্জনার একটি ট্রলি তোলা ছিল। সেগুলো স্ক্যান করে একটি বক্সের ভেতরে স্বর্ণ সাদৃশ্য একটি বস্তু দেখে খোলে ১০ পিস স্বর্ণের বার পরিত্যাক্ত অবস্থায় জব্দ করি। এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হবে এবং কারা জড়িত তদন্তে বের করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed