Main Menu

হবিগঞ্জে কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে ট্রাক চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে আজিজ মিয়া (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আজিজ ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।

সোমবার (২৫ জুলাই) উপজেলার বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সোমবার সকালে একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে বড়চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের দিক দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আজিজ মিয়া মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ট্রাক চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed