Main Menu

প্রেমিকার অন্যত্র বিয়ে, অভিমানী প্রেমিকের আত্মহত্যা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: অন্য জায়গায় প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন সাজিদুল ইসলাম সাজিদ (১৯) নামের এক যুবক।

Manual6 Ad Code

শনিবার (২৩ জুলাই) সকালে তার রুম থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

সাজিদ রংপুর নগরীর মধ্য ঘাঘটপাড়ার রবিউল ইসলামের ছেলে। সে নগরীর টার্মিনাল গণেশপুর টিএমএসএস টেকনিক্যাল কলেজের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি সাজিদের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে বিষন্নতায় ভুগছিল। ২২ জুলাই শুক্রবার রাত ১০টায় সে নিজ কক্ষে ঘুমাতে যায়। শনিবার ভোর ৬টায় ঘুম থেকে উঠার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাজিদের সাড়াশব্দ পায় না। পরে ঘরের জানালা খুলে তারা দেখতে পায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে সাজিদ আত্মহত্যা করেছে।

সাজিদ ভোর ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, এই পৃথিবীটা না অনেক বড় সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে।

Manual8 Ad Code

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, প্রেমঘটিত বিষয়ে সাজিদ আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় সাজিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code