নেত্রকোণায় হুমায়ুন আহমেদের ১০ম প্রয়াণ দিবসে দোয়া মাহফিল
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ জননন্দিত লেখক ড. হুমায়ুন আহমেদের ১০ম প্রয়াণ দিবস উপলক্ষে নিজ জেলা নেত্রকোণায় কোরআন খতম, মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯ টায় হুমায়ূন আহমেদের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিদ্যালয় প্রাঙ্গনে শোক রেলি অনুষ্ঠিত হয়।
পরে বেলা ১১ টায় জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রেসক্লাব মিলনায়তন ছাদে হিমু পাঠক আড্ডার আয়োজনে “স্মরণ কথন” শিরোনামে স্মরন সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঘণ্টা ব্যাপী চলা আলোচনা সভায় হিমু পাঠক আড্ডার সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার হুমায়ুন প্রেমীরা অংশগ্রহণ করেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed