শান্তিগঞ্জে বন্যার্ত ১৫শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ শত পরিবারের মাঝে গণ স্বাক্ষরতা অভিযানের উদ্যোগে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের সহায়তায় এফআইভিডিবির তত্তাবধানে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) দিন ব্যাপী উপজেলার দর্গাপাশা ইউনিয়ন, পুর্ব পাগলা ইউনিয়ন, পশ্চিম পাগলা ইউনিয়ন, পূর্ববীরগাও ইউনিয়িনের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শান্তিগঞ্জ এফআইভিডিবির কার্যালয়ের সামনে খাদ্য সহায়তা প্রদান করেন সমন্বিত আর্তিক সেবা কর্মসূচীর সমন্বয়কারী নাশহাজ আহসান চৌধুরী, সুনামগঞ্জ এফআইভিডিবি অফিসের রিজিওনাল ম্যানাজার (আরএম) মোঃ বজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শিশু কৈশোর কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম অফিসার মহসীন হাবীব জেমস, এফআইভিডিবি দিরাই শাখার ব্যবস্থাপক মতিহরণ সরকার, এফআইভিডিবি শান্তিগঞ্জ শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ সহ প্রমুখ।
Related News
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More
সিলেট-গোবিন্দগঞ্জ সড়কে কাজে ধীরগতি, দুর্ভোগে ৫০ লাখ মানুষ
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়নকাজে ধীরগতি ও দীর্ঘসূত্রতায় চরম দুর্ভোগRead More



Comments are Closed