Main Menu

সিলেটে করোনায় আরেক নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিনদিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন নারীর মৃত্যু হয়েছে। তিনি সিলেট সদর এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার (১৩ জুলাই) বিকালে তিনি সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই নারী ঈদের আগের দিন হাসপাতালটিতে ভর্তি হন। পরে তার শরীরে করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসাপাতালের আবাাসিক চিকিৎসক মো. মিজানুর রহমান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট ৬৭ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ হাজার ৫১০ জন।

এ পর্যন্ত করোনায় সিলেট বিভাগে মারা গেছেন মোট ১ হাজার ২৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৯ জন ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ পর্যন্ত ১২৩ জন।

এরআগে গত রোববার (১০ জুলাই) সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এক নারীর (৯৮) মৃত্যু হয়। এদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। তাঁর বাড়ি বিশ্বনাথ উপজেলায়।

Share





Related News

Comments are Closed