মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেল আরিফ (১৯) ও ফরাশ উদ্দিনের ছেলে লিটন (২০)।
দুর্ঘটনায় রনি নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মেদ জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের রতনপুর ওভারব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। মোটরসাইকেলযোগে তিন যুবক মহাসড়ক এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম (২৮)Read More
দুর্গাপূজার নিরাপত্তায় হাবিগঞ্জে এসআরবি-৯-এর বিশেষ নজরদারি
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশRead More



Comments are Closed