হবিগঞ্জে ঝড়ে নৌকা ডুবে ৪ নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (১৩ জুলাই) রাতে দিকে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার শিকারপুর গ্রামের সরাফত উল্ল্যার স্ত্রী নেলি বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লার স্ত্রী হুরবানু (৪৫) ও কবির আলীর স্ত্রী আয়াতুন নেছা (৩৫)। তবে ৮ বছরের দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোতালিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিকারপুর গ্রামের ৬ জন নৌকা দিয়ে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে বিয়ের জন্য কনে দেখতে গিয়েছিলেন। ফেরার পথে সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। তারপর স্থানীয়রা চার নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুই শিশু ও নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করা হয়।
বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিম বলেন, রাতে ইঞ্জিনচালিত একটি নৌকা স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিল। নৌকাটি রুহাইল হাওরে পৌঁছলে ডুবে যায়। এতে হাওরের পানিতে তলিয়ে যাওয়া চার নারীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।
এই তথ্য নিশ্চিত করেছেন বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খায়ের। তিনি জানান, সন্ধ্যার পর ৬ নারী ও ২ জন পুরুষ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বাহুবলের স্নানঘাট থেকে শিখারপুরের দিকে যাচ্ছিলেন। তারা একই পরিবারে সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বাড়ি শিখারপুরে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ফেরার পথে গুঙ্গিয়াজুড়ি হাওরে ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও ৪ জন নারী ডুবে যান। স্থানীয়রাই তাদের মরদেহ উদ্ধার করে।
Related News
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করেRead More
হবিগঞ্জে নতুন মোবাইল ফোন নিয়ে বিরোধ, যুবকের করুণ পরিণতি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে বিরোধের পরRead More



Comments are Closed