কানাইঘাটে নিখোঁজের পরদিন ব্যবসায়ীর লাশ উদ্ধার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনকে অজ্ঞাতনামা কুপিয়ে হত্যা করেছে দুর্বৃক্তরা। বুধবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মুনির আলীর ছেলে নিজাম উদ্দিন (৩০) রাজাগঞ্জ বাজারের ছোলা-পিয়াজু দোকানদার ছিলেন। গত মঙ্গলবার আছরের পর রাজাগঞ্জ বাজারে মসজিদে নামাজ শেষে বাজারে নিজাম উদ্দিনকে ঘুরাফেরা করতে দেখেনে স্থানীয় ব্যবসায়ীরা। এরপর মঙ্গলবার রাতে নিজাম উদ্দিন বাড়িতে না ফিরলে তার আত্মীয়-স্বজনরা সব জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি।
বুধবার সকালের দিকে স্থানীয় লোকজন রাজাগঞ্জ ইউনিয়নের সুরমা নদীর তীরবর্তী পারকুল গ্রামের মাঝামাঝি জায়গায় মাথায় গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে আত্মীয়-স্বজনদের খবর দেন।
খবর পেয়ে সকাল ১১টায় কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা পুলিশের আলফা-৩ এর এডিশনাল পুলিশ সুপার শাহরিয়ার বিনতে সালেহ, কানাইঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ চন্দ্র নাথ।
তবে কী কারনে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে তা প্রাথমিক ভাবে জানা না গেলেও হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলে জানান কানাইঘাট থানার (ওসি) তদন্ত দিলীপ চন্দ্র নাথ। তিনি বলেন খুনীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।
পুলিশ জানিয়েছে, নিজাম উদ্দিনের মাথায় গুরুতর গভীর জখম রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে খুনীদের খোঁজে বের করার জন্য রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য চুন্নু মিয়া জানিয়েছেন, ছোঁলা-পিয়াজু দোকানের ব্যবসায়ী নিজাম উদ্দিন একজন নিরীহ প্রকৃতির লোক ছিলেন। পারিবারিক ভাবে কারো সাথে তার বিরোধ রয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। তার স্ত্রী সহ ৫ ছেলে-মেয়ে রয়েছে। তবে রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনায় থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed