Main Menu

সৈকতে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ এনএসআই সদস্যসহ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতের দেড় কিলোমিটার দূরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন এনএসআইয়ের তালতলীর জুনিয়র ফিল্ড অফিসার মো. মোস্তফা কাদের ও তার শ্যালিকার মেয়ে নূর আক্তার জুঁই।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তফা কাদের তার স্ত্রী, দুই সন্তান ও শ্যালিকার মেয়েকে নিয়ে তালতলীর শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে বেড়াতে আসেন। দুপুর ১২টার দিকে সবাইকে নিকে সমুদ্রে গোসল করতে নামেন মোস্তফা কাদের। উত্তাল থাকায় সাগরে নামার সঙ্গে সঙ্গে ঢেউ এসে সবাইকে সমুদ্রের মাঝে নিয়ে যায়।

Manual6 Ad Code

পরে স্থানীয়রা মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাতির মোহাম্মাদ (৯) ও আরেক ছেলে আবদুল করিম (১৬)-কে উদ্ধার করতে পারলেও গোলাম মোস্তফা ও তার শ্যালিকার মেয়ে জুঁইকে উদ্ধার করা যায়নি।

Manual8 Ad Code

এদিকে খবর পেয়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় সমুদ্র থেকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে তালতলীর ফায়ার সার্ভিস কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘গোসল করতে নেমে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেন। আরও দুজন নিখোঁজ ছিলেন। পরে তাদের মরদেহ আমরা সমুদ্র থেকে উদ্ধার করি।’ মরদেহ দুটি তালতলী থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code