বন্যা, সিলেটে ডায়রিয়া-চর্মরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যার পানি নেমে যাবার সাথে সাথে সিলেটে ডায়রিয়া-চর্মরোগসহ অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বন্যার পর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে সবমিলিয়ে পানিবাহিত রোগে ১১ হাজার ৪৮৩ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে, সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আরো ১৭৮ জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৬৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সিলেটে ২৯ জন, হবিগঞ্জের ৪১ জন ও মৌলবীবাজারে ৩৯ জন আক্রান্ত হয়েছেন।
চর্মরোগে আক্রান্ত ৪৯ জনের মধ্যে সিলেটে ৫ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলবীবাজারে ৪১ জন আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে ২৪ ঘন্টায় পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ২২৭ জন।
গত ১৫ জুন থেকে সৃষ্ট বন্যায় সিলেট বিভাগে ৩৯টি উপজেলার মধ্যে ৩৩টি এবং ৩৩৬টি ইউনিয়নের মধ্যে ২৩০টি প্লাবিত হয়।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed