Main Menu

সিলেটে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৬

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এক নারী। রোববার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী (৯৮) মারা যান। তাঁর বাড়ি বিশ্বনাথ উপজেলায়।

তথ্যটি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মিজানুর রহমান।

এদিকে, সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে ঈদের দিন (রোববার) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা পজেটিভ মানুষের সংখ্যা ৬৭ হাজার ১১৭ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৪৯০ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন মোট ১ হাজার ২৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২০ জন, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৩ জন।

Share





Related News

Comments are Closed