কমলগঞ্জের বিভিন্ন মন্দিরে বৃক্ষরোপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে জাতীয় বৃক্ষ রোপন সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির কর্মসুচির আলোকে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন মন্দির ও দেবালয়ে বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন। কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাবেক পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু দেবরায়. উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ধীরেন্দ্র কুমার ধর, বাবুল কর, সাংগঠনিক সম্পাদক প্রতুষ ধর, দপ্তর সম্পাদক সজল শীল, গণসংযোগ সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed