সিলেটে এখনও আশ্রয়কেন্দ্রে সাড়ে ২৫ হাজার মানুষ
বৈশাখী নিউজ ডেস্ক: গত ১৫ জুন থেকে সিলেটে বন্যা শুরু হয়। মঙ্গলবার ২০ দিন পেরোতে চললেও এখনও অনেক জায়গা থেকে নামেনি পানি। ফলে আশ্রয়কেন্দ্র ছাড়তে পারেনি অনেক মানুষ।
এদিকে দীর্ঘস্থায়ী বন্যার কারণে মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। বাড়ছে অভাব। পানি না নামায় কর্মসংস্থানেও সংকট দেখা দিয়েছে।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটে এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ২৫ হাজার ৫৭৯ জন আশ্রিত আছেন। তাদের বাড়িঘর থেকে এখনো পানি নামেনি। জেলায় মোট ৩১৭টি আশ্রয় কেন্দ্র মঙ্গলবার পর্যন্ত চালু আছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, এবারের বন্যায় জেলায় মোট ক্ষতিগ্রস্ত পরিবার ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি, ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় ৩০ লাখ এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৪০ হাজার ৯১টি।
এপর্যন্ত জেলায় ১৬১২ মেট্রিক টন চাল, ২০ হাজার প্যাকেট শুকনো খাবার এবং নগদ প্রায় আড়াই কোটি টাকা বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক জানান, ১৫ জুন থেকে শুরু হওয়া বন্যায় সিলেট জেলায় ৬৫৪টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৬৩২ জন লোক আশ্রয় গ্রহণ করেন। অনেক এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় লোকজন আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজেদের বাসা-বাড়িতে ফিরে গেছেন। তবে এখনও ৩১৭টি আশ্রয়কেন্দ্রে ২৫ হাজার ৫৭৯ জন লোক অবস্থান করছেন।
দক্ষিণ সুরমার সদ্য বিলুপ্ত কুচাই ইউনিয়নের (বর্তমানে সিসিকের ৩৯ নম্বর ওয়ার্ড) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সবুজ কুমার বিশ্বাস বলেন, ‘আমার ঘরেও পানি, আর সড়কে তো কোমর সমান পানি। নিজেই চরম দুর্ভোগে আছি।
‘বন্যা আগেও হয়েছে। কিন্তু পানি এসে কয়েক দিন পর নেমে গেছে। এবার কিছুতেই নামছে না। পানি স্থির হয়ে আছে।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed