পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর মাহি (৬) নামে এক শিশুর মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামে নদীর পাশের ডোবা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে পরিববারের সদস্যরা। মৃত শিশু মাহি ওই এলাকার জাহিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশু মাহি বাড়ির বাইরে খেলতে যায়। এর পর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে শুক্রবার ভোরে স্থানীয়রা বাড়ির পাশের নদীর কাছের ডোবার পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা তাৎক্ষনিক ডোবার পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম বলেন, নিখোঁজের একদিন পর শিশুটির মরদেহ ডোবার পানি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ডোবার পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধারের নিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed