ডলারের বিপরীতে ভারতীয় রুপির আরেক দফা দরপতন
আন্তর্জাতিক ডেস্ক: ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত রয়েছে। কোনোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। শুক্রবার (১ জুলাই) দাম কমে সর্বকালের সর্বনিম্নে পৌঁছেছে।
রুপির দরপতনে বাজারে সম্প্রতি ব্যবস্থা নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। তবে বিশ্লেষক ও ব্যবসায়ীদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, রুপির ওপর চাপ কমাতে আরবিআইকে কৌশলে পরিবর্তন আনতে হবে।
লাইভমিন্টের এক প্রতিবেদন মতে, শুক্রবার দিনের শুরুতেই প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ১৪ পয়সা কমে ৭৯.১২ রুপিতে দাঁড়ায়, যা সর্বকালের সর্বনিম্ন বলে নথিভুক্ত করা হয়েছে।
তবে দিনের শেষে কিছুটা ঘুরে দাঁড়ায় রুপি। লেনদেন শেষ হওয়ার আগে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৮ দশমিক ৯৪ রুপি। এদিন সকালে রুপির দরপতন অব্যাহত থাকার ফলে চলতি অর্থবছরে ডলারের তুলনায় রুপির দাম প্রায় ৬ শতাংশ কমেছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রুপির দামের এমন পতনের অন্যতম কারণ ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইয়ের মূলধন তুলে নেওয়া এবং সেই সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি।
এইচডিএফসি সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট দিলীপ পারমার বলেন, তেল রপ্তানি এবং সোনার আমদানি নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকারের প্রচেষ্টা বাজারের মেজাজ পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে।
কারণ অংশগ্রহণকারীরা মূলধনের বহিঃপ্রবাহ, ঝুঁকিমুক্ত মনোভাব এবং প্রসারিত ঘাটতি নিয়ে চিন্তিত ছিল। এদিকে দ্য ইউএস ডলার ইনডেক্স অনুযায়ী, গত ২০ বছরের মধ্যে ডলারের মান এখন সবচেয়ে বেশি।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed