৩ পোর্টাল ও ১৫ পত্রিকার অনলাইনকে নিবন্ধনের অনুমতি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আরও তিনটি নিউজ পোর্টাল ও ১৫টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে জারি করা দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- এসব পোর্টাল ও দৈনিকের অনলাইন সংস্করণকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের অনুমতি পাওয়া নিউজ পোর্টালগুলো হলো- শীর্ষ সংবাদ ডটকম, এইচবিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও শেয়ার বাজার নিউজ ডটকম।
অন্যদিকে, যেসব পত্রিকার অনলাইন সংস্করণ অনুমতি পেয়েছে সেগুলো হচ্ছে- দৈনিক সকালের সময়, দৈনিক অগ্রসর, দৈনিক মাতৃভূমির খবর, দৈনিক বর্তমান কথা, দৈনিক আমাদের বাংলা, দৈনিক কুমিল্লার কাগজ, সাপ্তাহিক অন্যধারা, দৈনিক করতোয়া, দৈনিক ফুলকি, দৈনিক জননেত্র, দৈনিক পল্লী বাংলা, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক আমাদের ব্রাহ্মণবাড়িয়া, দৈনিক মাধুকর ও দ্য নিউ নেশন।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed