Main Menu

সিলেটে সুরমা-কুশিয়ারাসহ সকল নদীর পানি কমছে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা, কুশিয়ারা ও সারিসহ প্রায় সকল নদীর পানি কমছে। তবে ধীরগতিতে। এছাড়া বিভিন্ন জায়গায় কোন কোন নদী এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা নদী সিলেট মহানগরীতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রবাহিত হচ্ছিল বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ নিয়ে। শুক্রবার সকাল ৯টায় আরও ২ সেন্টিমিটার নিচে নেমেছে।

কানাইঘাটে সুরমা নদীর পানি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ছিল বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপরে। তবে শুক্রবার সকাল ৯টায় ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল।

কুশিয়ারা নদীর পানি আমলসিদে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার সকাল ৯টায় আরও নিচে নেমে ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল।

শেওলায় কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপরে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩ সেন্টিমিটার কমেছে।

কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রবাহিত হচ্ছিল বিপদসীমার ১ দশমিক ৩ সেন্টিমিটার উপর দিয়ে। শুক্রবার সকাল ৯টায়ও একই অবস্থানে রয়েছে।

এছাড়া শেরপুরে কুশিয়ারা নদী ও সারিঘাটে সারি নদীর পানির অবস্থান বিপদসীমার নিচে রয়েছে।

লোভা ছড়ায় কমেছে লোভা নদীর পানিও। তবে একমাত্র ইসলামপুরে ধলাই নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে।

Share





Related News

Comments are Closed