এনআরবি ব্যাংকের অর্থায়নে কুড়ারবাজারে ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: এনআরবি ব্যাংকের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজারে অসহায় বানভাসী মানুষের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ২টায় কুড়ারবাজারে ২৫০ অসহায় বানভাসী পরিবারের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এনআরবি মেডিকেল বোর্ড শাখার ম্যানেজার মোঃ ফয়জুল কবির চৌধুরী বলেন, ভয়াবহ বন্যায় অসহায় দুগর্ত মানুষের মাঝে এনআরবি ব্যাংক সবসময় মানুষের কল্যানে কাজ করে আসছে। তাদের এই কার্যক্রম যতদিন বন্যা থাকবে ততদিন তাদের কার্যত্রম অব্যাহত থাকবে। তিনি বলেন এনআরবি ব্যাংকের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
নজরুল ইসলামের সভাপতিত্বে ও আবু কাওছার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি মেডিকেল বোর্ড শাখার ম্যানেজার মোঃ ফয়জুল কবির চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের টিকাদার মোঃ হাবিবুর রহমান, কুড়াবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ. এফ. এস আবু তাহের, আব্দুল মুকিত, ৫নং ওয়ার্ড মেম্বার সমসুল ইসলাম প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, পিয়াজ, ডাল, লবন, সোয়াবিন তেল ইত্যাদি।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed