Main Menu

বাহুবলে কাজ শেষ না করে বিল উত্তোলনের অপচেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের লোহাখলা টু ভেড়াখাল পর্যন্ত রাস্তার ঢালাই কাজ সমাপ্ত না করেই নিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে বিল উত্তোলনের অপচেষ্টার অভিযোগ উঠেছে।

ঠিকাদরের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন কাজ অসমাপ্ত রেখেই বিল উত্তোলনের জন্য ঠিকাদার বিল পেশ করেন। বিলটি উপজেলা প্রকৌশলী ও ইউএনওর দপ্তর থেকে আমার দপ্তরে আসে। এ প্রেক্ষিতে ২৯ জুন সকালে কাজ পরিদর্শন করি। পরিদর্শন কালে কাজ অসমাপ্ত দেখতে পাই। এ সময় ইউএনও মহুয়া শারমিন ফাতেমা ও উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসানও সেখানে পরিদর্শনে যান। এ সময় এলাকাবাসী সেখানে জড়ো হন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান নানা প্রতিবন্ধকতার কারণে কাজ বন্ধ ছিল। অল্প কাজ বাকি আছে। জুন মাসের মধ্যে টাকা ছাড় না করলে টাকা ফেরত চলে যাবে। ঠিকাদারের জামানত আছে। কাজ না করে ছাড়া পাবেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অন্যান্য কাজ পরিদর্শনের ন্যায় উপজেলা প্রকৌশলী সহ সেখানে যাই। এ সময় উপজেলা চেয়ারম্যান এর সাথে ঠিকাদারের বাকবিতন্ডা হয়েছে।

Share





Related News

Comments are Closed