নেত্রকোণায় বন্যার্তদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন ও খালিয়াজুড়ি উপজেলা বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল।
মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদন ও খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন এলাকায় শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধসহ ১ হাজার বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ মালম, কাইয়ুম সরকারসহ গাজীপুর মহানগর যুবলীগের আরো অনেকে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed