পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ঘরে ফেরা কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রলয়ংকারী বন্যায় হাওরাঞ্চলে অন্তত ২০ হাজার পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের লোকজন এখনো ঘরে ফিরতে পারেননি। কেউ আশ্রয়কেন্দ্রে, কেউ নৌকায়, কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘর থেকে পানি নামলেও তারা ঘরে ফিরতে পারছেন না।
এসব ঘর ভাঙ্গা মানুষদের ঘরে ফেরানোর লক্ষ্যে ঘর মেরামতের উদ্যোগ নিয়েছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
মঙ্গলবার (২৮ জুন) বিকেল চারটায় তাহিরপুরের নতুন গ্রামের ঘরের নির্মাণসামগ্রী বিতরণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহযোগিতা করছেন। ইতোমধ্যে গুলশান ক্লাব বুয়েট ৮৮ ব্যাচ ও আনন্দ নিকেতন স্কুলের ২২তম ব্যাচ ঘরে ফেরা কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রথম দিন ২০টি পরিবারের মধ্যে ২০ বান টিন ৮০ টি বাঁশ ও ২০ ফুট খাট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহি অফিসার রায়হান কবির, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্ত টিটু ।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, বলেন বন্যা ও ঢেউয়ে হাওর অঞ্চলে অন্তত বিশ হাজার বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। পরিবারগুলো আশ্রয় কেন্দ্র এবং নৌকা থেকে নিজ ঘরে ফিরতে চায়। কিন্তু যেভাবে ঘরবাড়ি ভেঙেছে তা মোটেও বসবাসের উপযোগী নয়। তাই আমরা এই ঘরগুলো মেরামতের উদ্যোগ নিয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমরা আশা করছি ৫০০ পরিবারের ঘর মেরামতে সহযোগিতা করতে পারব। যারা ত্রাণ বিতরণ করছেন তাদেরকে আমরা ঢেউয়ে বিধ্বস্ত ঘরগুলো মেরামতের কাজে সহযোগিতা করতে আহ্বান জানাই।
উপজেলা নির্বাহি অফিসার রায়হান কবীর বলেন, এই বন্যায় হাওরের অনেক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মেরামতে এগিয়ে আসার এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য পরিবেশও হওয়ার উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানাই। আরো যারা বিভিন্নভাবে হাওরবাসী কে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed