বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ের ভাটিপাড়ার সামনের হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌড়ি লাল দাস (৪০) নামে এক জেলে মারা গেছেন।
তিনি উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টায় হাওরে নৌকাযোগে মাছ ধরতে যান গৌড়ি লাল দাস। এক পর্যায়ে অসাবধানতাবশত হাতে থাকা কাঁচা বাঁশ (চইর) বিদ্যুতের তারে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে ২ ঘন্টা চেষ্টার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
ধর্মীয় কার্য সম্পাদন করার জন্য তাৎক্ষণিক মৃতের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস প্রমুখ।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed