৪১৯ জন যাত্রী নিয়ে সিলেট ছাড়লো হজের প্রথম ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: ৪১৯ হজ যাত্রী নিয়ে সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমানের প্রথম ফ্লাইট।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে উড়াল দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ।
তিনি জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন হজের দ্বিতীয় ফ্লাইট পরিচালনা করা হবে।
এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।
তখন বিমানের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধুমাত্র হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed