Main Menu

গোটাটিকরে এমদাদ চৌধুরীর ত্রাণ সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের নতুন আওতাধীন দক্ষিণ সুরমার মনিপুর, লামারগাও ও ছিটা গোটাটিকর এলাকার পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী।

সোমবার (২৭ জুন) বিকেলে তিনি বন্যাদূর্গত এসব এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, ২৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মিছবা উদ্দিন মৌলা, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, জুনেদ আহমদ, উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দীন, স্বেচ্ছাসেবক দল নেতা জীবন আহমদ বাদশা, সাজু ও ছাত্রদল নেতা আফজল হোসেন।

Share





Related News

Comments are Closed