সিলেটে সরকারি উদ্যোগে আড়াই কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ, হটলাইন চালু
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেট মহানগর ও জেলার ১৩টি উপজেলায় সব মিলিয়ে ২ কোটি ৪৭ লক্ষ ৬০ হাজার ২১৮ টাকার ত্রাণ সামগ্রী, শুকনা খাবার, শিশু খাদ্য ও গোখাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুন) পর্যন্ত সরকারি হিসাব মতে সিলেট মহানগরসহ জেলার ১৩টি উপজেলায় জিআর চাল ১,৫৮৭ (এক হাজার পাঁচশত সাতাশি) মেট্রিক টন, জিআর (অর্থ) এবং মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৬৫,০০,০০০/- (পয়ষট্টি লক্ষ) টাকাসহ মোট ২,২৭,৪৩,০০০/- (দুই কোটি সাতাশ লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা, শুকনা খাবার ১৭,২১৮ (সতের হাজার দুইশত আঠার) বস্তা, শিশু খাদ্যের জন্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা এবং গোখাদ্যের জন্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা বিতরণ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল আলম।
তিনি জানান, সিলেট জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হলেও অধিকাংশ সময় আবহাওয়া রৌদ্রোজ্জল ছিল। জেলার নদনদীর পানি হ্রাস পাচ্ছে। সুরমা নদী কানাইঘাট উপজেলায় এবং কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য পয়েন্টে নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিকভাবে জেলার বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আশ্রয়কেন্দ্র থেকে লোকজন নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। বর্তমানে ৫৩০টি আশ্রয়কেন্দ্রে ৪৫ হাজার ৭৯৬ জন লোক অবস্থান করছেন। ৬৯০টি গবাদিপশু রাখা হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক সোমবার সিলেট জেলা সফর করেছেন। সফরকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সিলেট সিটি কর্পোরেশন ও অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে জেলার কোভিড এবং বন্যাত্তোর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে সিলেট মহানগরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহবুবউল আলম হানিফ এমপি সিলেট জেলা সফর করেন। সফরকালে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে বন্যা কবলিত উপজেলা বিশ্বনাথ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা ও সিলেট মহানগর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
একইদিন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ এবং অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রমে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, সিলেট সিটি কর্পোরেশনসহ অন্যান্য দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিবর্গ ত্রাণ বিতরণ করছেন।
বেসরকারি উদ্যোগে ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সিলেটকে প্রধান করে সমন্বয় সেল গঠন এবং বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ বিতরণ সমন্বয় হটলাইন নম্বর (০১৯৭৯-০৬৭৪৫৪) চালু করা হয়েছে। বেসরকারি পর্যায়ে ত্রাণ গ্রহণপূর্বক বিভিন্ন উপজেলায় সুষ্ঠুভাবে তা বন্টন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসারগণ সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রত্যন্ত এলাকায় তা বিতরণ করছেন। ত্রাণ বিতরণের সকল ক্ষেত্রে সুসমন্বয় রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, সিভিল সার্জনের কার্যালয়, সিলেট সিটি কর্পোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ওয়াটার প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। ১৪০ টি মেডিকেল টিম বন্যা উপদ্রুত এলাকায় কাজ করছে।
তিনি বলেন, বন্যা দুর্গত এলাকা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।
Related News
সিলেট সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২Read More
সিলেটে অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেফতার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চারRead More



Comments are Closed