হবিগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যার পানিতে ডুবে মেরাজুল ইসলাম নামে (১৮ মাসের) এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মেরাজুল ইসলাম ওই গ্রামের খলিল মিয়ার ছেলে।
এ বিষয়ে কাকাইলছেও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য রফিক মিয়া জানান, শুক্রবার দুপুরে বাড়ির পুরুষেরা জুম্মার নামাজ আদায় করতে মসজিদে চলে যান। এ সময় শিশু মেরাজুল ঘরে খেলায় ব্যস্ত ছিল। বাড়ির নারীরাও রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে মেরাজুল খেলতে খেলতে বাড়ির সামনে উঠোনে বন্যার পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুর মা মেরাজুলকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্বজনরা ও আশে পাশের লোকজন এগিয়ে এসে খোঁজতে থাকে। কিছুক্ষণ পর বাড়ির পাশে মেরাজুলের মরদেহ ভেসে ওঠে। উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২১ জুন একই ইউনিয়নের গোয়ালগাও (বাজারহাটি) গ্রামের তারা মিয়া মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে গিয়ে মারা যান।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed