Main Menu

সিলেটে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বন্যার পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকা থেকে মোবারক (১৫) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আড়াই ঘণ্টা আগে মোবারক পানিতে পড়ে তলিয়ে যায়। সে এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার ১নং গলির রাজা মিয়ার বাসার ভাড়াটে। শুক্রবার বিকালে সে বন্ধুদের সঙ্গে বাইশটিলায় বেড়াতে গিয়েছিলো।

সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের বরাত দিয়ে বলেন, বাইশটিলায় প্রতিদিন বিকেলে অনেক যুবক-তরুণ আড্ডা দিতে ভিড় করে। মোবারকও শুক্রবার বিকালে ওই জায়গায় গেলে সাড়ে ৪টার দিকে পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে মোবারকের লাশ বাইশটিলা এলাকার আলিফ সিটির পাশের ব্রিজের নিচে দেখতে পেয়ে উদ্ধার করে।

 

Share





Related News

Comments are Closed