Main Menu

বাহুবলে পাহাড়ি ঢলে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গত দু’দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে করাঙ্গী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাহুবল সদর ইউনিয়ন, ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরবাড়ি, ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। এতে অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে বাহুবল সদর ইউনিয়নের ইছাকপুর, উত্তরসুর, জয়নাবাদ, নোয়াগাও, ডুমগাও, বাহুবল গ্রামের বাসিন্দারা পানি বন্দী হয়ে আছেন। স্নানঘাট ইউনিয়ন, সাতকাপন ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে।

বাহুবল সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ সরকারি মডেল হাইস্কুল বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

Share





Related News

Comments are Closed