জাবির উপাচার্যকে জেইউ আর্থ সোসাইটির স্মারকলিপি প্রদান
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটির সদস্যবৃন্দ।
সোমবার (২০ জুন) উপাচার্যের কার্যালয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটির সহ-সভাপতি শাহীন আলম এবং সাধারণ সম্পাদক এম আবীর হাসান এর নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করা হয়।
স্মারকলিপিতে মোট ৮টি দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলোঃ
০১। ক্যাম্পাসের বটতলা, শহীদ মিনার, ক্যাফেটেরিয়া, টারজান পয়েন্ট, মুরাদ চত্বর, টিএসসি, সপ্তম ছায়ামঞ্চসহ পুরো ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন স্হাপন করতে হবে।
০২। শহীদ মিনার, সংশপ্তক চত্বর, সপ্তম ছায়ামঞ্চ, টিএসসি, মুক্তমঞ্চকে “Pollution Free Area” ঘোষণা করতে হবে এবং মাসের ১টি দিনকে “Clean Campus Day” ঘোষণা করতে হবে।
০৩। ক্যাম্পাসের লেকগুলোকে পুনঃখনন, লেকের পাড়ে বৃক্ষরোপণ ও বেড়া প্রদান করতে হবে।
০৪। বটতলা, ক্যাফেটেরিয়া এবং হলের ডাইনিং ও ক্যান্টিনসহ পুরো ক্যাম্পাসের বর্জ্যকে যথাসময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করার ও বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসের সম্মুখে মহাসড়কেও কোনো প্রকার ময়লা জড়ো করে রাখা যাবে না।
০৫। অহেতুক ঘাস ও আগাছা পরিষ্কারকরণের ক্ষেত্রে দ করে চারা গাছ ও ঘন বন নিধন করা যাবে না। সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক সৌন্দর্য্য বৃদ্ধির জন্য পদক্ষেপ নিতে হবে।
০৬। ক্যাম্পাসের গাড়ি, বাইক ও রিক্সার গতি নিয়ন্ত্রণ করতে হবে এবং ক্যাম্পাসে চলাচলের জন্য এসব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দিতে হবে। অহেতুক হর্ণ বাজানো নিষিদ্ধ করতে হবে।
০৭। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাফেরা ও পরিবেশ দূষণ করা বন্ধ করতে হবে। একান্ত প্রয়োজনে আসা বহিরাগতদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে।
০৮। পরিবেশ ও ধরিত্রী সম্পর্কিত সকল দিবস, ক্যাম্পাস প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীসহ সকলকে নিয়ে ইতিবাচকভাবে পালন করতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব বোঝার জন্য প্রয়োজনীয় জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এছাড়া, ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকরণ, মশার উপদ্রব বৃদ্ধির কারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং সিলেট-সুনামগঞ্জসহ দেশের উত্তর পূর্বাঞ্চলের প্লাবিত বেশ কয়েকটি জেলায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য উপাচার্যকে অনুরোধ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটির সদস্যরা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান। এছাড়া, আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ছাত্র উপদেষ্টা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মোজাম্মেল আহমেদ তানভী, সহ প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম বাপ্পি, সম্মানিত সদস্য রাজন বনিক, বর্তমান কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিফাতুন নাহার পুষ্প, মদিনা, নোশিন তাবাসসুম নিভানা, ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ আবির শফিকুল ইসলাম সানি, সোহান মাহমুদ তালুকদার, আবু ইব্রাহিম তামিম, মোঃ শুভ মাহমুদ, ফজলে রাব্বি, আফিয়া মুবাশশিরা প্রীতি, শরিফুল ইসলাম সোহান, পার্থ, রাকিব এবং কৌশিক প্রমুখ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed