সিলেটে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই শ্লোগানে সিলেটে জনশুমারি ও গৃহগণনা-২০২২ শুরু হয়েছে। এ উপলক্ষে ১৫ জুন বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কার্যালয় চত্বরে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
এতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সিলেট বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আতিকুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু সাদাত, মদন মোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম সহ জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারা দেশের ন্যায় বুধবার থেকে সিলেটে সপ্তাহব্যাপী বসবাসরত ব্যক্তিকে গণনাসহ তাদের সম্পর্কে মৌলিক জনমিতিক, আর্থ-সামাজিক ও বাস গৃহ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
সিলেট জেলায় ৬ হাজার ৪শ’ ৩৫জন গণনাকারী ও ১ হাজার ১শ’ ৭৭ জন সুপারভাইজার জনশুমারি ও গৃহগণনার কাজ বাস্তবায়ন করবেন।
দেশের প্রতিটি ঘরের সদস্যগণকে গণনা করে দেশের মোট জনসংখ্যার হিসাব নিরুপণ, দেশের সকল বাস গৃহের সংখ্যা নিরুপণ, দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষে তথ্য সংগ্রহ, স্থানীয় জাতীয় নির্বাচনে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারনের জন্য এবং জাতীয় সম্পদের সুষমবণ্টন নিশ্চিত করার লক্ষে তথ্য সরবরাহ এই জনশুমারী ও গৃহ গণনার প্রধান উদ্দেশ্য। ট্যাবের মাধ্যমে কেপি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed