কামরানের মৃত্যুবার্ষিকীতে সিলেট মহানগর যুবলীগের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাটি ও মানুষের নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১৫ জুন) মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর রব সায়েম, জাহির আহমদ চৌধুরী, মাইনুল হক ইলিয়াছুর দিনার, মাসুদ আহমদ পীর, জাকির আহমদ, আব্দুল হাফিজ নুর আলী, ফয়ছল তফাদার, মোসাদ্দেক নবী, রাসেল আহমদ, সেবুল আহমদ সাগর, আজিদ উদ্দিন, এমদাদ হোসেন ইমু, রুহুল আমিন, শেখ রেজাউল করিম হাসান, রাফিউল করিম মাসুম, সৈকত হাসান মানিক, সৈয়দ নাহিদুর রহমান সাব্বির, মো. নুরুজ্জামান, রাসেল আহমদ, কাজী সালমানুর রহমার, সোহেল মাহমুদ, বিদ্যুৎ চন্দ্র সহ সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পূর্বে সিলেট মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীরা নগরীর মানিকপীর (রহ.) টিলা গোরস্থানে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সিলেটে একটিRead More
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More



Comments are Closed