সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির কার্যকরি কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। জাতীয় সংসদে কথিত এক এমপি জিহাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার এই বক্তব্যের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মাওঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওঃ জয়নুল ইসলাম মুনিম। এতে স্বাগত বক্তব্য রাখেন মাওঃ কাজী জমিরুল ইসলাম মমতাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ক্বারী মাওঃ কাজী গোলাম আহমদ, কাজী মাওঃ আব্দুল মান্নান, কাজী মাওঃ সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী মাওঃ খলিলুর রহমান, কাজী মাওঃ আব্দুল মান্নান, কাজী মাওঃ আব্দুস সামাদ, কাজী মাওঃ নুরুল আজিজ চৌধুরী, কাজী মাওঃ মাহবুব আহমদ, কাজী মাওঃ খন্দকার ফখরুল ইসলাম, কাজী মাওঃ ইউসুফ সিরাজী, কাজী মাওঃ ইউসুফ শরীফ, কাজী মাওঃ মখলিছুর রহমান আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed