কিশোরগঞ্জে হাওরে নৌকাডুবি, ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের তাড়াইলে ইটনা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ তিনটি উদ্ধার করেন।
মৃত ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মো. ওয়াসিম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামে যাচ্ছিলেন পাঁচ জন। দুপুর ১টার দিকে ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে ইটনা হাওরে ডুবে যায় নৌকাটি। পাঁচজনের মধ্যে দুই জন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠে জীবন বাঁচাতে সক্ষম হন। তিন জন নৌকাসহ পানিতে তলিয়ে যান।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed