Main Menu

সাবেক মেয়র কামরানের মৃত্যুবার্ষিকীতে পারিবারিক কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, সিলেট পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান ও সাবেক কমিশনার, বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমৃত্যু সম্পৃক্ত মরহুম জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৫ জুন বুধার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জুন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ ও রাতে খতমে কোরআন ও দোয়া মাহফিল, ১৫ জুন খতমে কোরআন, মিলাদ মাহফিল, সকাল ১১.৩০ মিনিটে ছড়ারপাড়স্হ বাড়িতে বিশেষ দোয়া এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় শিরনী বিতরণ।

এ সংক্রান্ত গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় পরিবারের পক্ষ থেকে বদর উদ্দিন আহমদ কামরানের জান্নাতুল ফেরদৌস কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এবং কর্মসূচিতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed