আরও দুটি নতুন সুবিধা হোয়াটসঅ্যাপে!
প্রযুক্তি ডেস্ক: মেটার মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নজর কাড়তে প্রায়ই নতুন নতুন সুবিধা নিয়ে আসছে প্লাটফর্মটি। সম্প্রতি ব্যবহারকারীদের জন্য আরও দুটি নতুন সুবিধা দিতে যাচ্ছে সংস্থাটি।
ইতোমধ্যেই ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপ লাস্ট সিন, স্ট্যাটাস ও ম্যাসেজিং সেকশন, প্রিভিউ ফিচারে পরিবর্তন এনেছে। যোগ করেছে রিঅ্যাকশনের ফিচারও। তবে টেলিগ্রামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে আবারও সুবিধার সংখ্যা বাড়িয়েছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই সুবিধার প্রথমেই রয়েছে গ্রুপ চ্যাটিংয়ের বিষয়টি। প্রথমদিকে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ৫০ জন একসঙ্গে অংশ নিতে পারলেও পর্যায়ক্রমে বাড়িয়ে এই সংখ্যা এবার নিয়ে আসা হয়েছে পাঁচশর বেশিতে।
এছাড়া হোয়াটসঅ্যাপে এত দিন ব্যবহারকারীরা যে সমস্যাটির মুখোমুখি হচ্ছিল তা হলো এখানে যে কোনো ভিডিও, ভয়েস মেসেজ এবং ছবির ক্ষেত্রে সর্বাধিক ১৬ মেগাবাইটের ফাইল পাঠানো যায়।
এর বেশি ধারণক্ষমতার ফাইল এই প্লাটফর্মটিতে পাঠানো যায় না। অথচ টেলিগ্রামে তা অনায়াসেই করা যায়। যার কারণে অনেক ব্যবহারকারী ডাটা শেয়ারের সুবিধার জন্য টেলিগ্রামে ঝুঁকে পড়ছে।
এমনটা রুখতেই সম্প্রতি হোয়াটসঅ্যাপ আরও যে একটি সুবিধা নিয়ে এসেছে তা হলো এখন থেকে ব্যবহারকারীরা একবারে ১৬ নয়, ১০০ মেগাবাইটের ফাইল পাঠানোর সুবিধা পাবে। তবে সংস্থাটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের এ সুবিধা পাওয়া যাবে সব অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের মোবাইলগুলোতেই।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed