তিনদিন ব্যাপী এনইইউবি’র এডমিশন ফেয়ার শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সামার-২০২২ সেমিস্টারে ভর্তির জন্য ১১ জুন শনিবার থেকে এডমিশন ফেয়ার শুরু হয়েছে এবং ১৩ জুন পর্যন্ত চলবে।
তিন দিন ব্যাপী এডমিশন ফেয়ারের ১ম দিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য আয়োজনে এডমিশন ফেয়ারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মোঃ শামসুল কবীর।
উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ গুণগত র্শিক্ষা প্রদানে সচেষ্ট, মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সুবিধা দেয়া হচ্ছে। তিনি এই সুবিধা গ্রহণের জন্য সবাইকে আহবান জানান।
সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ফেয়ার উপলক্ষ্যে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য আকর্ষনীয় সুযোগ সুবিধা দেয়া হচ্ছে এবং সকল বিভাগীয় প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দকে নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed