বাহুবলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসী সভা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ১২ জুন থেকে ১৫ জুন ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক এডভোকেসী সভা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জুন সকাল ১১ টায় মেডিকেল অফিসার ডাঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রুহুল আমিন, বাহুবল মডেল থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ। সভায় ডকুমেন্টারি উপস্থাপন করেন ডাঃ মিজানুর রহমান শাহীন।
মেডিকেল টেকনোলজিস্ট মোঃ উস্তার মিয়ার পরিচালনা এ সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিনিধি মাওলানা সামছুল হক,এনজিও প্রতিনিধি নার্গিস আক্তার প্রমুখ।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed