Main Menu

সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনে আগুন, রেল যোগাযোগ বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনেরএসি বগিতে আগুন লেগেছে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১১ জুন) বেলা পৌনে একটার দিকে ট্রেনটি মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে ট্রেনটির এসি বগিতে আগুণ লেগে যায়।

আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে থাকা যাত্রী সুখেন দাশ প্লাবন সাংবাদিকদের জানান, আমি ট্রেনটির এসি বগিতে বসেছিলাম হঠাৎ বগিতে ধোঁয়া ছড়িয়ে পরে। আমরা সামনে এগিয়ে দেখতে পাই ট্রেনটিতে আগুণ ধরে গেছে, পরে আমরা ট্রেনের দায়িত্বরত টিটিকে জানালে তিনি ট্রেনটি থামানোর উদ্যোগ নেন। এখন পর্যন্ত ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে, অন্যান্য অক্ষত বগিগুলোকে অগ্নিকাণ্ডের শিকার হওয়া বগিগুলোতে থেকে আলাদা করে ফেলা হয়েছে।

প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন ট্রেনটির এসির কোন ত্রুটি থেকেই আগুণের সূত্রপাত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমসেরনগর গিয়ে পারাবত এক্সপ্রেসে আগুণ লেগেছে বলে আমরা খবর পেয়েছি। ঢাকা-সিলেট রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।

শমসেরনগর স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিদুর রহমান বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ করছে।

শমসেরনগর রেলওয়ে পুলিশের এসআই আবু বক্কর অগ্নিকান্ডর ঘটনাটি নিশ্চিত করে বলেন, হঠাৎ ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের এসি কেবিনসহ ৩টি কেবিন আগুনে পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রেনটি থামিয়ে দেওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকান্ডের ঘটনার ১ ঘন্টা পর পুড়ে যাওয়া ৩টি বগি রেখে ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Share





Related News

Comments are Closed