হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো এক নারীর। এ সময় ওই নারীর স্বামী ও ১৮ দিনের সদ্যজাত সন্তানসহ তিনজন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ জুন) সকাল ১১টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মাছুরা বেগম (২২)। তিনি সদর উপজেলার মির্জাপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, লাখাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা হবিগঞ্জ আসছিল। এ সময় সিএনজি অটোরিকশাটি লুকড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট পাঠানো হয়েছে। মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed